নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল শক্তি: ফয়েজ আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নাগরিক সেবা আরও সহজ, সমন্বিত ও জনবান্ধব করতে মাঠপর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

শুক্রবার (০৯ জানুয়ারি) কুমিল্লার সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'নাগরিক সেবা বাংলাদেশ সরকারের একটি সময়োপযোগী ও সংস্কারমূলক উদ্যোগ, যার লক্ষ্য সরকারি সেবায় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করা, দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং এক ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিত করা। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সেবাগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, বরং সমন্বিত কাঠামোর আওতায় এক জায়গা থেকেই প্রদান করা হলে সেবার মান ও দক্ষতা দুটোই বাড়বে।'

তিনি আরও বলেন, 'স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা কেন্দ্রগুলো সরকারের সেবাদানের বিশ্বাসযোগ্য প্রতিফলন হিসেবে কাজ করবে। সেবাগ্রহীতার আস্থা, সন্তুষ্টি ও ইতিবাচক অভিজ্ঞতাই এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড হবে।'
টেকসই, নিরাপদ ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তুললেই সরকারের এই সংস্কার কার্যক্রমের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ সহকারী বলেন, 'এই উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারা সরকারের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করবেন।'

একই সঙ্গে তিনি নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা নাগরিক সেবা বাংলাদেশ উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এবং নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. সালমান ফার্সি।

উল্লেখ্য, কর্মশালায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা