না.গঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে তীব্র যানজট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই শহরের চাষাঢ়া, কালীরবাজার, বঙ্গবন্ধু সড়ক ও দুই নং রেলগেট এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এসকল এলাকায় বেশিরভাগ পরীক্ষা কেন্দ্র হওয়ায় পরীক্ষার্থীদেরও এসময় ভোগান্তি পোহাতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ছিল। সড়কে যানজট থাকায় কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয় বলে জানান পরীক্ষার্থীরা।

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে নারায়ণগঞ্জ কলেজে পরীক্ষা দিতে আসা আব্দুল্লাহ জানান, চাষাঢ়া মোড়েই প্রায় বিশ মিনিট জ্যামে বসে ছিলাম। পরে উপায় না পেয়ে বাকি রাস্তা হেটে এসেছি।

মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন মাসদাইর এলাকার মাহমুদা আক্তার। তিনি জানান, রাস্তায় অনেক যানজট থাকে। তাই আগে আগে মেয়েকে নিয়ে চলে এসেছি। যানজটের কারণে অনেক ভোগান্তি হয়।

এর আগে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আগেই অনুরোধ জানানো হলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এদিনও অবৈধ অটো, সিএনজি, লেগুনা স্ট্যান্ড দেখা গেছে।

অন্যদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শহরের মানুষের আনাগোনা বাড়ায় এদিন ফুটপাত দোকানগুলোও আগেভাগে খুলে বসেন দোকানিরা। এর ফলে যানজট আরও বৃদ্ধি পায়।

শহরের কালীরবাজার এলাকার হকার নাজমুল জানান, স্কুল কলেজ খোলা থাকলে ভাল বেচাকেনা হয়। পরীক্ষা চলছে, তাই আজ একটু আগে দোকান নিয়ে বসেছি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সতর্কতা এবং ফুটপাত উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও বাস্তবতা ছিল ভিন্ন। পরীক্ষার শুরুতেই এমন বিশৃঙ্খলা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী