না.গঞ্জে বাইতুল আমানের সামনে সিএনজি স্ট্যান্ডে দিনভর ভোগান্তি, যানজট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রবেশপথ চাষাঢ়ায় অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ মোড়। এই এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যার পেছনে সবচেয়ে বড় কারণ মসজিদের সামনেই গড়ে ওঠা অস্থায়ী সিএনজি স্ট্যান্ড।

সড়কের একাংশ দখল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সিএনজিগুলো। যাত্রী তুলতে তুলতেই তারা রাস্তার মাঝামাঝি চলে আসে, ফলে দুই পাশ থেকে গাড়ি চলাচলে তৈরি হয় বিশৃঙ্খলা। এর ফলে সাধারণ যাত্রী, পথচারীদের পাশাপাশি মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরও চলাচলে অসুবিধা হয়।

পথচারীদের অভিযোগ, সবসময়ই এখানে রাস্তার ওপর সারিবদ্ধ অবস্থায় সিএনজি দাঁড়িয়ে থাকে। রাস্তার অপর পাশে অটো স্ট্যান্ড। এর ফলে তীব্র যানজট লেগেই থাকে। প্রায় সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তোলেন এসকল সিএনজি ও অটোচালকরা।

ট্রাফিক বিভাগ জানায়, বাইতুল আমানের সামনে কোনো অনুমোদিত স্ট্যান্ড নেই। কয়েকবার উচ্ছেদ চালানো হলেও চালকরা কিছুক্ষণ পরই আবার এসে দাঁড়ায়। একটি অসাধু চক্র নানা এখন থেকে নিয়মিত মাসহারা নিয়ে এখানে এই সিএনজি স্ট্যান্ড বসিয়েছেন বলে জানান চালকরা।

জানা যায়, প্রায়ই সড়ক দখলমুক্ত করতে এই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু চালকদের মধ্যে সচেতনতার অভাব এবং বিকল্প স্ট্যান্ড না থাকায় সমস্যা সমাধান কঠিন হয়ে পড়েছে।

নগরবাসীর দাবি, চাষাঢ়া এলাকার মত নগরীর অন্যতম এলাকায় প্রবেশপথে যানজট কমাতে হলে এসকল সিএনজি স্ট্যান্ড দ্রুত সরানো, বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আমরা ইতিমধ্যে সড়ক দখলমুক্ত করতে ও এসকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে একাধিকবার অভিযান চালিয়েছি। আমরা এবিষয়ে পদক্ষেপ নেবো। প্রয়োজন হলে আমরা আরও অভিযান পরিচালনা করবো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের