মুন্সীগঞ্জে ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক: প্রধান অতিথি ইউএনও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মুন্সীগঞ্জ সদরে গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তিতে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত “তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায়।

বৈঠকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের কম্পিউটার, ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ করে তোলা হচ্ছে। এর ফলে তারা ঘরে বসেই ই-কমার্স, বুটিকস ব্যবসাসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারছেন। পাশাপাশি ই-নামজারি, স্বাস্থ্যসেবা, কৃষি তথ্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার তথ্যপ্রাপ্তি আরও সহজ হয়েছে, যা গ্রামীণ নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, নারীদের পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ‘তথ্য আপা’ প্রকল্প গ্রামীণ নারীদের ডিজিটাল সেবার মূলধারায় যুক্ত করছে। তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন। উপজেলা প্রশাসন সবসময় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত নারীদের ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করে দৈনন্দিন সমস্যার সমাধান এবং সরকারি সেবা গ্রহণের বিষয়ে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা