মুন্সীগঞ্জে ৪ বোতল বিদেশি মদসহ ডিবি পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ মো. সাদমান আমিন তাসিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার নশংকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ টংগীবাড়ী থানার নশংকর এলাকার নিজাম উদ্দিন খানের বসতঘরে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং তাসিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদমান আমিন তাসিন চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকার সিভিও হাউজ, হাটহাজারীর বাসিন্দা। তিনি মৃত মো. আমিনের ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার দক্ষিণ নশংকর গ্রামের হুমায়ন কবির খানের বাড়িতে বসবাস করছিলেন।

জেলা পুলিশের মিডিয়া সেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্সসহ টংগীবাড়ী থানার নশংকর এলাকার নিজাম উদ্দিন খানের বসতঘরে অভিযান পরিচালনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা