মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মাঝেই এবার তাকে নিয়ে জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৫ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ইরানের নতুন সুপ্রিম লিডারের বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বলে জানিয়েছে তিনি।

ট্রাম্প বলেন, 'মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।'

সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে না থাকার খবর শুনেছেন বলে জানান তিনি। তবে, মোজতবা খামেনির মৃত্যুর খবরকে ‘গুজব’ হিসেবেই আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, 'মোজতবা বেঁচে থাকলে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। তা হলো এই মুহূর্তে আত্মসমর্পণ করা।'

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না প্রশ্ন করা হলে ট্রাম্প কারও নাম উল্লেখ না করে বলেন, 'আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।'

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, 'ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা চাই না, কারণ চুক্তির শর্তগুলো যথেষ্ট ভালো নয়।’ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা