মোহাম্মদপুরে কিশোরকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামে এক কিশোরকে ‘সামুরাই’ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সামান্য ধাক্কা লাগার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন: মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) ও ২ নম্বর আসামি মো. মিরাজ (১৮)।

র‍্যাব জানায়, গতকাল শুক্রবার দুপুরে বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে বন্ধু শান্তর সঙ্গে বাসায় ফিরছিলেন দ্বীন ইসলাম। পথে এক অজ্ঞাত কিশোরকে ধাওয়া করার সময় আসামি আলিফ ও মিরাজদের সাথে দ্বীন ইসলামের ধাক্কা লাগে। এই সামান্য ঘটনা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার সময় আলিফ কিশোরের ঘাড়ের নিচে কোপ দেয় এবং মিরাজ পিঠের মাঝখানে এমনভাবে আঘাত করে যে ভুক্তভোগীর মেরুদণ্ডের হাড় বেরিয়ে আসে। এছাড়া মোহন ও আজগর নামে আরও দুই সহযোগী তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম বলেন, 'ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত ‘সামুরাই’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি