ঘোষণা শুনে গ্রামের ১৪ জন শিশু–কিশোর নিয়মিত উপস্থিত থেকেছে মসজিদে, টানা ৪১ দিন আদায় করেছে পাঁচ ওয়াক্ত নামাজ।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে শাহ মুরাদ (রহ.) জামে মসজিদ–প্রকাশ ফকিরটোলা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এই ১৪ জন শিশু–কিশোরকে ক্রেস্ট, জায়নামাজ, ইসলামিক বই, মিসওয়াক, তসবিহ, কলম ও টুপি উপহার দেওয়া হয়।
মসজিদের সভাপতি মাস্টার নুর উদ্দীন বলেন, 'খতিব সাহেবের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। গ্রামের নতুন প্রজন্মকে নামাজমুখী করতে এটি বড় ভূমিকা রাখবে।'
ফকিরটোলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়েজ উল্লাহ জানান, 'শিশু–কিশোরদের সঠিক পথে রাখতে, অশ্লীলতা থেকে দূরে রাখতে এবং ধর্মীয় চেতনায় উজ্জীবিত করতে গ্রামের মানুষের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। তাদের নিয়মিত নামাজের অভ্যাসই আমাদের সবচেয়ে বড় সাফল্য।'
শিশু–কিশোরদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করার এমন উদ্যোগকে সমাজে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম আরও বেশি নৈতিক ও ধর্ম সচেতন হয়ে উঠবে বলে মনে করছেন তারা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সহ-সভাপতি খোরশেদ আলম, ফকিরটোলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম খান, মসজিদের মুয়াজ্জিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।