মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী মো. বিল্লাল হোসেন ওরফে চামাইরা বাবু (৩৫) গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাফরুল থানার ওসি (তদন্ত) রুবেল মল্লিকের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীন ১১ সিগন্যাল ব্যাটালিয়ন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টিসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিল্লাল হোসেন উত্তর কাফরুল এলাকায় অস্ত্রসহ অবস্থান করছেন। পরে ওই তথ্য যাচাই-বাছাই করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং তথ্যের সত্যতা নিশ্চিত হলে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের পর কাফরুলে স্থাপিত অস্থায়ী আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ব্যবহৃত অবৈধ অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কাফরুল এলাকার একটি স্থান থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি