মেয়ের নামে অনুদান ইস্যুতে পিএসকে বরখাস্ত করলেন জামায়াতের এমপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় নিজের মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নেওয়া এ সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে। নিজের সই করা বরখাস্তের চিঠি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মধ্যে অনুদান বিতরণের জন্য প্রস্তুত করা তালিকায় তার মেয়ে নুজহাত তাবাসসুম ফাইজার ডাকনাম ‘ফাইজা’ দুই জায়গায় অন্তর্ভুক্ত করা হয়। তালিকার ১ ও ৮ নম্বরে তার নামের বিপরীতে ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেখানো হয়েছে। তবে দুই স্থানে বাবার নাম ভিন্নভাবে লেখা হয়েছে। এক জায়গায় ‘মো. বাচ্চু’ এবং অন্য জায়গায় ‘মো. আতাউর’ উল্লেখ করা হয়েছে, যা সংসদ সদস্যের নামের দুটি অংশ।

ঘটনার বিষয়ে আতাউর রহমান বাচ্চু বলেন, তিনি নতুন সংসদ সদস্য হওয়ায় এখনো যথেষ্ট অভিজ্ঞ নন। ফলে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি।

তার ভাষ্য, ফেব্রুয়ারিতে শপথ নেওয়ার পর ব্যক্তিগত সহকারী তাকে ঐচ্ছিক তহবিলের অনুদানের জন্য নামের তালিকা দিতে বলেন। তখন তিনি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তালিকা তৈরির পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সময়ের স্বল্পতার কথা জানিয়ে তার ব্যক্তিগত সহকারী পরিচিত কয়েকজনের নাম যুক্ত করেন। সেই তালিকায় তার মেয়ের নামও অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, তিনি ঢাকায় কয়েকটি প্যাডে আগেই স্বাক্ষর করে রেখেছিলেন। পরে তার ব্যক্তিগত সহকারী সেই স্বাক্ষরিত প্যাডে তালিকা মুদ্রণ করে জমা দেন। তার দাবি, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

গত ১৮ জুন সংসদ সচিবালয়ের অর্থ শাখা থেকে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের আওতায় আতাউর রহমান বাচ্চুর জন্য ১০ জনের নামে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান মঞ্জুর করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর আতাউর রহমান বাচ্চু জানিয়েছেন, প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন একটি তালিকা পাঠানো হবে বলেও তিনি জানান। সূত্র: দ্য টাইমস অব বাংলাদেশ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা