মেসির গোলে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল উত্তেজনা, গোলের সম্ভাবনা এবং একের পর এক অফসাইডের নাটকীয়তা। শেষ পর্যন্ত ১৭ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ধীরস্থির ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪-৩-৩ ছকে সাজানো দলে ৩৯ বছর বয়সী মেসিকে দ্বিতীয় মিনিটেই রক্ষণভাগে নেমে বল কাড়তে দেখা যায়। তৃতীয় মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর পাস থেকে লাউতারো মার্তিনেসের হেড আলজেরিয়ার গোলরক্ষক জিদান ফিরিয়ে দিলেও অফসাইডের কারণে সেই প্রচেষ্টা বাতিল হয়।

পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করেন মেসি। নিখুঁত কৌশলে আলজেরিয়ার রক্ষণভাগ এড়িয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে পাঠান তিনি। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় থেমে যায় আর্জেন্টিনার উল্লাস।

অষ্টম মিনিটে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি উপহার দেয় আলজেরিয়া। আর্জেন্টিনার মন্থর আক্রমণের সুযোগ নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। মাঝমাঠ থেকে মাজারের দারুণ পাস ধরে রক্ষণভাগ ভেদ করে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করেন ফারেস শাইবি। তাতে এগিয়ে যায় আলজেরিয়া।

তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় দেখা যায়, গোলের সময় শাইবি সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল ঘোষণা করেন ম্যাচের রেফারি।

এরপর ১৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে আলজেরিয়ার ডি-বক্সের সামনে এগিয়ে যান মেসি। পরে তার চিরচেনা বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে ১-০ ব্যবধানে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু