মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানে সহস্রাধিক প্রাণহানির দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় এক হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী অন্তত ১৮১ জন শিশু রয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে অন্তত ১০০ জন শিশু।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে কমপক্ষে ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরও হতাহতের তথ্য যাচাই-বাছাই চলছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ ইরানের একটি স্কুলে বিমান হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, গত শনিবার আইআরজিসি ঘাঁটির কাছাকাছি অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে জানাজায় স্বজনদের শোকাবহ উপস্থিতি দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, স্কুলে হামলার অভিযোগ তারা খতিয়ে দেখছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযান সম্পর্কে অবগত নয় বলে দাবি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক