গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মাদ্রাসার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ এবং পরিচালনা করেন সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান, ওলামা দলের নেতা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাজল, মশালিয়াপাড়া মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান। ইমামদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান ও আনোয়ারুল ইসলাম আপেল।
এছাড়া বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল, আলম শেখ, তোতা, যুবদল নেতা রনি, রানা ফকির, সিরাজুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ডিবিএল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল আমিন শেরপুরী।