মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচার চালানো হচ্ছে: নাজমুল হাসান বাবু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বাবু বলেন, তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। সম্প্রতি প্রায় ১৫ দিন ব্যবসায়িক কাজে জেলার বাইরে ছিলেন। এলাকায় ফিরে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকে বসলে সেখানে রফিকুল ইসলাম রকি নামে একজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ওঠে।

তিনি বলেন, বৈঠকে উপস্থিত ব্যক্তিরা রকির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করলে তিনি তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার পরামর্শ দেন। একই সঙ্গে জানান, কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে চলা সম্ভব নয়।

বাবু বলেন, ওই বৈঠকের একপর্যায়ে রকি নিজের মোবাইল ফোন খুঁজে না পাওয়ার কথা বলেন। পরে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পরদিন ফোন করে মোবাইল না পাওয়ার বিষয়টি জানালে তিনি নতুন মোবাইল কিনে দেওয়ারও আশ্বাস দেন।

তিনি আরও দাবি করেন, পরে রকি তাঁকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেন। এরপর তিনি রকির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

নাজমুল হাসান বাবু বলেন, রকি দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি তাকে স্বাগত জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; যে কেউ রাজনীতি করতে পারেন। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়ালে তার দায় দল নেবে না।

রকির স্ত্রী তানিয়া তাঁর বিরুদ্ধে মোবাইল আটকে রাখা এবং মাদক ব্যবসায় বাধ্য করার অভিযোগ করেছেন উল্লেখ করে বাবু বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় বাসিন্দা, দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বললেই সেদিনের ঘটনার প্রকৃত চিত্র জানা যাবে।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। এর আগে মাদকবিরোধী কর্মসূচি আয়োজনের পরও তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও কর্মসূচি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষে নাজমুল হাসান বাবু বলেন, ‘সত্য সব সময়ই সত্য। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমার বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের উজ্জ্বল আহমেদ ও সৌরভ এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রাসেল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা