মা-বাবার সঙ্গে সময় কাটাতে কর্মীদের ৩ দিনের ছুটি, সঙ্গে পাবেন প্রণোদনাও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভারতের দিল্লিভিত্তিক এক তরুণ উদ্যোক্তা। কর্মীদের মা-বাবার সঙ্গে সময় কাটাতে উৎসাহ দিতে তিন দিনের সবেতন ছুটি এবং ১০ হাজার রুপি ভ্রমণভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন একটি বিপণন ও জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রজত গ্রোভার। তার ঘোষণার একটি ভিডিও ইতোমধ্যে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ভিডিওতে রজত গ্রোভার বলেন, 'আধুনিক জীবনের ব্যস্ততায় অনেক সন্তানই মা-বাবার অনুভূতি, ইচ্ছা কিংবা অপূর্ণ স্বপ্নগুলোর খবর রাখার সময় পান না। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে পরিবারকে সময় দেওয়াটাই যেন কঠিন হয়ে উঠেছে।'

তিনি বলেন, 'আমরা অনেক সময় মা-বাবাকে জিজ্ঞেসই করি না তারা কেমন আছেন, কী ভাবছেন কিংবা জীবনে কী করতে চেয়েছিলেন। নিজেদের ব্যস্ততা নিয়েই আমরা এত বেশি ডুবে থাকি যে তাদের মনের কথাগুলো শোনার সুযোগ হয় না।'

এই দূরত্ব কমিয়ে আনতেই কর্মীদের বিশেষ এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। রজত কর্মীদের উদ্দেশে বলেন, তারা যেন মা-বাবার পছন্দের খাবার, পছন্দের জায়গা কিংবা জীবনে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছার কথা জানতে চান। এরপর সেই পরিকল্পনা বাস্তবায়নে কোম্পানির পক্ষ থেকে তিন দিনের সবেতন ছুটি এবং প্রাথমিকভাবে ১০ হাজার রুপি ভ্রমণ সহায়তা দেওয়া হবে।

ভিডিওটির ক্যাপশনে তিনি আরও লেখেন, 'যারা আমাদের প্রতিটি আবদারে সারাজীবন ‘হ্যাঁ’ বলে গেছেন, তাদের জন্য আমরা প্রায়ই বলি—‘কোনো একদিন করব’। অথচ মা-বাবা নিঃস্বার্থভাবে আমাদের জন্য তাদের সময়, স্বপ্ন ও জীবনের সেরা মুহূর্তগুলো উৎসর্গ করেছেন। এখন সময় এসেছে তাদের জিজ্ঞেস করার—‘তোমার কী করতে ইচ্ছে করে?’ তারপর সেটি নীরবে পূরণ করার।'

রজতের এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে বর্তমান করপোরেট সংস্কৃতিতে বিরল ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, 'আজকের করপোরেট দুনিয়ায় এমন মানসিকতার মানুষ খুব কমই দেখা যায়। উদ্যোগটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।'

আরেকজন লেখেন, 'সব প্রতিষ্ঠান যদি কর্মীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতি এভাবে গুরুত্ব দিত, তাহলে কর্মপরিবেশ আরও সুন্দর হতো।'

অনেকে মনে করছেন, এমন উদ্যোগ কর্মীদের মানসিক স্বস্তি বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ