লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, হিথ্রো বিমানবন্দরে উৎসুক সমর্থকদের ভিড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টা) তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় তাঁকে ঘিরে উৎসুক মানুষদের ব্যাপক ভিড় দেখা যায়।

‘ইউকে বাংলা লাইভ নিউজ’-এর ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিওতে দেখা গেছে, বেষ্টনী দেওয়া একটি পথ ধরে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। তাঁর পথের দুপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ চিৎকার করে শুভকামনা জানাচ্ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে রেখে এগিয়ে যেতে সহায়তা করছেন। এ সময় তাদের একজনের সঙ্গে তারেক রহমানকে বিদায়ী আলিঙ্গন করতেও দেখা যায়। ভিড়ের অনেকেই মোবাইল ফোনে ওই মুহূর্ত ধারণ করেন।

উল্লেখ্য, দেশে ফেরার আগে লন্ডনে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় তারেক রহমান নেতা-কর্মী ও সমর্থকদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই বহু সমর্থক বিমানবন্দর ও আশপাশের এলাকায় জড়ো হন।

স্থানীয় সময় বুধবার বিকেলে তারেক রহমান লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট BG-202–এ যাত্রা করছেন। ফ্লাইটটি লন্ডন–সিলেট–ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। উড়োজাহাজে তারেক রহমানকে সামনের সারির A1 নম্বর আসনে বসানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাঁর আগমন নির্বিঘ্ন করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু