লাইভে বিউটি ফিল্টার সরে গেল ইনফ্লুয়েন্সারের, কয়েক সেকেন্ডে হারালেন দেড় লাখ অনুসারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সৌন্দর্যের আড়ালে আসল চেহারা লুকানো নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক চীনা ইনফ্লুয়েন্সারের লাইভ স্ট্রিমিংয়ে ফিল্টার সরে যাওয়ার ঘটনায় সৃষ্ট বিড়ম্বনা নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর অনুযায়ী, লাইভ চলাকালীন কারিগরি ত্রুটির কারণে তার ‘বিউটি ফিল্টার’ মুহূর্তের জন্য সরে যায়। এতে কয়েক সেকেন্ডের জন্য তার প্রকৃত চেহারা সামনে চলে আসে। এতে মুহূর্তেই প্রায় ১ লাখ ৪০ হাজার অনুসারী হারায় সেই ইনফ্লুয়েন্সার। তবে এই তথ্যের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ইনফ্লুয়েন্সারের সঠিক পরিচয়ও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভিডিওতে দেখা যায়, ইনফ্লুয়েন্সার নারী বেগুনি পোশাক পরে গান গাইছিলেন। হঠাৎই ফিল্টারটি বন্ধ হয়ে যাওয়ায় স্ক্রিনে তার প্রকৃত চেহারা ভেসে ওঠে। ফিল্টার ছাড়াই দেখা যায় তার স্বাভাবিক ত্বক এবং কিছুটা পরিপক্ব রূপ। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই ফিল্টার ফিরে আসে, ততক্ষণে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটি ‘প্রতারণা’ হিসেবে আখ্যায়িত করে তার অ্যাকাউন্ট নিষিদ্ধের দাবি তোলে।

তবে, এদের মাঝে অনেকেই তার প্রকৃত চেহারার প্রশংসা করেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, ফিল্টার ছাড়া তিনি আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় দেখাচ্ছিলেন।

বিশ্লেষকদের মতে, এটি হয়তো অনুসারী বাড়ানোর বা আলোচনায় আসার জন্য সাজানো নাটকও হতে পারে। এই ঘটনা ২০১৯ সালের আলোচিত স্ট্রিমার ‘ইউর হাইনেস কিয়াও বিলুয়ো’-র ঘটনা স্মরণ করায়। সে সময় কিয়াও বিলুয়ো নিজের মিষ্টি কণ্ঠ আর তরুণী লুক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ফিল্টার সরে যাওয়ার পর দেখা গিয়েছিল তিনি আসলে ৫৮ বছর বয়সী এক নারী।

সূত্র: উইওন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার