কুতুবপুরের শীর্ষ মাদকব্যাবসায়ী কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামি এবং আওয়ামী দোসর হিসেবে পরিচিত আক্তার ওরফে কিলার আক্তারের বিরুদ্ধে নতুন করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আশিক বাদী হয়ে গত ১৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা পপুলার স্টুডিওতে অবস্থানকালে কিলার আক্তারসহ ৭-৮ জন সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিয়ে আশিককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ১৬ আগস্ট রাত ৯টা পর্যন্ত আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। লোহার রড, পাইপ ও বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয় আশিককে।

এসময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ আশিকের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে তারা। এরপর ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে ১৬ আগস্ট রাতে পাগলা বাজারের পাশে ফেলে যায় ভুক্তভোগীকে।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কিলার আক্তার ও তার বাহিনী কুতুবপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির কিছু স্বার্থান্বেষী নেতার সহযোগিতায় একই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সে।

কিলার আক্তারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড আসামি। তার দৌরাত্ম্যে কুতুবপুরের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ওয়াসিম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, অভিযোগের ব্যাপারে শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি