কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িচাপায় ২ বছরের শিশুর মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

কুমিল্লার হোমনা উপজেলায় এসিল্যান্ডের গাড়িচাপায় ফাইজা আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ কলোনীতে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, ওই সময় এসিল্যান্ডকে বাসা থেকে আনতে তার গাড়িচালক তাইবুর রহমান কলোনীতে প্রবেশ করছিলেন। এ সময় পাশে খেলাধুলা করা ফাইজা হঠাৎ গাড়ির নিচে পড়ে যায়। দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফাইজা আক্তার বরিশালের উজিরপুর উপজেলার গুটিকা গ্রামের ফয়জুল হকের মেয়ে। ফয়জুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে কর্মরত।

ঘটনার পরপরই গাড়িচালক তাইবুর রহমান পলাতক হন। তিনি হোমনা উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মৌলভীর ছেলে এবং অস্থায়ী ভিত্তিতে উপজেলা প্রশাসনে গাড়ি চালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার লিখিত অভিযোগ না করায় শিশুটির লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিক্ষোভ মিছিল করে দায়ী চালকের কঠোর শাস্তি দাবি করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা