কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়া চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে পারটেক্স এগ্রো লিমিটেডের উদ্যোগে হাইব্রিড মিষ্টি কুমড়া “সেরা প্লাস”-এর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়ে। এতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
 
আয়োজকরা জানান, চলতি মৌসুমে এলাকায় মিষ্টি কুমড়ার আবাদ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জাতের মধ্যে “সেরা প্লাস” উচ্চ ফলনশীলতা ও বাজারে চাহিদার কারণে কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা সরেজমিনে খেত পরিদর্শনের মাধ্যমে এ জাতের উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করেন।

স্থানীয় কৃষক মো. শহিদুল ইসলাম জানান, তিনি চলতি মৌসুমে দুই বিঘা জমিতে সেরা প্লাসের মিষ্টি কুমড়ার চাষ করেছেন এবং প্রায় ১০ টন উৎপাদনের আশা করছেন। বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় তিনি কয়েক লাখ টাকার ফসল বিক্রির প্রত্যাশা করছেন।
 
তিনি আরও জানান, ফলন সন্তোষজনক হওয়ায় আগামী মৌসুমে এ জাতের আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
 
নাগেশ্বরী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, 'কৃষকদের উন্নত ও উচ্চ ফলনশীল জাত চাষে উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। “সেরা প্লাস” মাঠ পর্যায়ে আশানুরূপ ফলন দিয়েছে, যা কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।'
 
মাঠ দিবসে অংশ নেওয়া অন্যান্য কৃষকরাও এ জাতের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর আবাদ সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন। রংপুর থেকে আগত কৃষক মো. রবিউল ইসলামও এ জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স এগ্রো লিমিটেডের কৃষিবিদ নাজমুল হক হাওলাদার, সহকারী ব্যবস্থাপক (সিড মার্কেটিং) আলী হাসান, এরিয়া সেলস ম্যানেজার (রংপুর)সহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের বিভিন্ন কৃষক, পরিবেশক ও টিএসওগণ উপস্থিত ছিলেন।

মাঠ দিবস শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং “সেরা প্লাস” জাতের মাঠ পর্যায়ের উৎপাদন পরিদর্শন করা হয়। বক্তারা বলেন, আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের ব্যবহার কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি