কুড়িগ্রাম সীমান্তে ৩৮ লাখ টাকার ইয়াবাসহ চোরাচালানি মালামাল জব্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্র জানায়, বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জালনোটসহ সব ধরনের মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা