কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বার্তা দেন । পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা তাদের।

প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮টি ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত হারে গাছপালা নিধনের ফলে সবুজ ও শীতল পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিষয়টি বিবেচনায় রেখেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলসহ মোট আটটি স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।'

ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।'

তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমরা বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গাছ রোপণ করেছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি