কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুই নেতা বহিষ্কার ‎

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
‎কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

‎শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন। ‎বহিস্কৃত দুই নেতা হলেন, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।

‎প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হইলো। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ আরমান হোসেন ও সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী আজ এই নির্দেশনা প্রদান করেন।

‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন জানান, অনৈতিক কাজ বা দলীয় শৃঙ্খলা ভঙের সাথে যেই জড়িত থাক সেটা যদি আমি নিজেও হয়ে থাকি তাহলেও, দল এই ব্যাপারে খুব শক্ত ভূমিকা পালন করবে। আগে আমরা কারন দর্শানোর নোটিশ দিতাম আর এখন তথ্য যাচাই বাচাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেই।

‎উল্লেখ্য, চিলমারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা কৃষক দলের সদস্যসচিব আবু হানিফা সাদ্দাম (৩৩) ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য হাফিজুর রহমান (২৮) ও নাজমুল হুদার (৩০) বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ওই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে