কোরবানিতে আহত ৮০ জন ঢামেকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ গরুর গুতোয়, আবার কেউ কোরবানির সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. ফারুক মোল্লা, মো. আনিছ, শাহের আলী, জাহিদ, হারুন, তৌহিদ, রাহাত, করিম সিকদার, বেলাল হোসেন, জুয়েল, আবু কালাম, হাফিজুর রহমান, মো. আরজু হোসেন, তৌহিদ ইসলাম, ইব্রাহিম, ইহছাক, আইউব আলী ও তারিকুল হাওলাদারসহ আরও অনেকে।

গরুর গুতোয় আহত হারুন জানান, গরু শোয়ানোর পর সেটি মাথা দিয়ে আঘাত করলে তিনি বাম পায়ে আহত হন। পরে ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

অপর আহত জুয়েলের সঙ্গে আসা এক ব্যক্তি জানান, মহিষ কোরবানি দিতে গিয়ে তিনি আহত হন। চিকিৎসা শেষে তাকেও বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, সকাল থেকে এখন পর্যন্ত গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ৮০ জন হাসপাতালে এসেছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, আবার কেউ পর্যবেক্ষণে রয়েছেন। কয়েকজনকে ভর্তি করার প্রয়োজন হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি