কোনো ধরনের ধানাই-পানাই মেনে নেওয়া হবে না: বিরোধীদলীয় নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের ধানাই-পানাই বা অজুহাত মেনে নেওয়া হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার আগের শাসনব্যবস্থার ধারাই বহাল রাখতে চায়, তাই গণভোটের রায়ও মানতে চায় না।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পরিষ্কার বলে দিচ্ছি- এ রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, লড়াই করব রাজপথে। যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোন ছাড় নাই, কোন ধানাই পানাই মানবো না।”

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় মানুষের দাবি ছিল ন্যায়বিচার। সে লক্ষ্য পূরণে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, শক্তিশালী গুম কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন। কিন্তু নির্বাচন শেষে সরকার এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা চায় না বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, “অনেক লোভ-টোপ আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না।” তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়িত না হলে জনগণ নির্বাচনী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে এবং সেই দায় বিরোধী দল নেবে না।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, এখনো বিভিন্ন মহল স্বৈরশাসনের ভাষায় কথা বলছে এবং ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গণরুম ও গেস্টরুমের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখনো রাজনৈতিক অপচর্চা থেকে পুরোপুরি মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, “আমরা চুপচাপ আছি, মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয় তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়।”

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং দেশীয়, আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো অপশক্তির কাছেই মাথা নত করা হবে না। যুবসমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে বাকি জীবন উৎসর্গ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শেষে ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানান ডা. শফিকুর রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার