কলকাতায় আত্মগোপনে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশেই ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছেন কলকাতায়। তবে হাদি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিরা ভারতে আছেন, এমন কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, কলকাতার রাজারহাট থানার অন্তর্গত ওয়েস্ট বেড়াবেড়ি এলাকার মেঠোপাড়া সংলগ্ন ঝনঝন গলি নামের একটি পাড়ায় চারতলা একটি ভবনের প্রথম তলার ফ্ল্যাটে বাপ্পি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আরও চার থেকে পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী অবস্থান করছেন, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, তারা নিজেদের বাংলাদেশের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে ওই ঠিকানায় বসবাস করছেন।

ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে বাপ্পি ওই ফ্ল্যাটে নেই।

এদিকে ডিবি সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শ্যুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে রয়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রের দাবি, বাপ্পি ইতোমধ্যে ভারতের পুলিশের হাতে আটক হয়েছেন। তবে এ বিষয়ে কলকাতার নারায়ণপুর থানার পুলিশ এ তথ্য অস্বীকার করেছে। একই সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারের দপ্তর থেকেও জানানো হয়েছে, হাদি হত্যার মামলার আসামীরা কলকাতায় লুকিয়ে আছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিষয় হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি