আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুড়িঘর বাজারে নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি শুনেছি কিছু লোক টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টাকা দিয়ে ভোট কিনতে চায়। তাদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই। আপনারা এ বিষয়ে সজাগ থাকবেন। আমি আশা করি, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এই প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার, এই প্রতীক তারেক রহমানের।
তিনি আরও বলেন, আমাদের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর পাড়ের বাড়িঘর বিলীন করে দেওয়া হচ্ছে। সেই অবৈধ অর্থ দিয়েই আগামী নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, যেন কেউ ধানের শীষের ক্ষতি করতে না পারে।
প্রধান অতিথি আরও বলেন, আমি আপনাদের দোয়া চাই। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের সব সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আনিফ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গিবরিয়া শিবলী ও মহি উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মহসিন, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম মজনু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল গাফফার, পৌর কৃষকদলের সদস্যসচিব আনোয়ার হোসেন, অ্যাড. আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইকবাল, খোরশিদ সরদার, নান্নু মিয়া মেম্বার, নাজির সরদারসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।