খুলনায় গৃহকর্মী নির্যাতন: পুলিশ দম্পতি কারাগারে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা মামলা দায়ের করার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক ইকবাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সঞ্জয় কুমার সাহা ও তার স্ত্রী পরি রানী সাহা। তারা দুজনই নগরীর সোনাডাঙ্গা থানায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর মা মিনতি রানী। তিনি নরসিংদী থেকে খুলনায় এসে থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, পাঁচ বছরের বেশি সময় ধরে মেয়েটি ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করলেও তার ওপর এমন নির্যাতনের বিষয়টি তিনি জানতেন না। এখন তিনি মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান।

নির্যাতনের শিকার কিশোরী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন ওই কিশোরী। বিভিন্ন অজুহাতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

মামলা ও পুলিশ সূত্র জানায়, তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় কুমার সাহার স্ত্রী পপি রানী সাহা কিশোরীকে মারধর করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকাও দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ বুধবার বিকেলে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায় এবং অভিযুক্ত দম্পতিকে হেফাজতে নেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক রবিউল গাজী উজ্জ্বল জানান, সোলার পার্ক এলাকায় একটি সেমিনারে অংশ নেওয়ার সময় পাশের ভবনে নির্যাতনের ঘটনা দেখতে পান তিনি। পরে দূর থেকে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে জানা যায়, তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহকর্মীর ওপর নির্যাতন চালানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আরও জানান, বুধবার থেকে ওই পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা