খুচরা টাকা নিয়ে ইবি শিক্ষার্থী–স্থানীয় সংঘর্ষ, আহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

কুষ্টিয়ার পেয়ারাতলায় খুচরা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ফারহান এবং আইন বিভাগের শিক্ষার্থী রজব।

গত বুধবার (২৮ জানুয়ারি) দোকানদার ও তার সহযোগীদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন এবং তাঁদের কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, খুচরা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় ওই দোকানদার প্রথমে তাঁদের মারধর ও হুমকি দেন। পরদিন মীমাংসার জন্য গেলে তাঁদের সিনিয়রসহ আবারও হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন এবং দুজনের অবস্থা গুরুতর হয়।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া সদরে উপস্থিত হন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল বারী, অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

বিভাগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, গুরুতর আহত শিক্ষার্থীর পরিবার জিডি করতে চাননি। তাঁদের সিদ্ধান্তের প্রেক্ষিতে থানায় উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হয় এবং আটক ব্যক্তিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার সেকেন্ড অফিসার কামরুল বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। পরবর্তীতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হলে আমরা আপোষ–মীমাংসার কপি জমা নিয়ে তাঁকে ছেড়ে দিই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং শিক্ষার্থীদের চিকিৎসাসেবাপ্রদানে তৎপর থাকি। গুরুতর আহত শিক্ষার্থী চিকিৎসার জন্য ঢাকায় যান এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী চায়ের দোকানে খুচরা টাকা দিতে গিয়ে স্থানীয় এক চা-দোকানদারের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিলে দোকানদার ও তাঁর সহযোগীরা মিলে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরদিন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্দেশ্যে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে দোকানদার ও তাঁর সহযোগীরা পুনরায় শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি