খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়ার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।

নয়াপল্টন জামে মসজিদে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়াকে দুই দিন আগে আবারো অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকেরা বৃহস্পতিবার রাতে জানান, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সব মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে দেশে ফিরে জনগণের জন্য কাজ করার সুযোগ দেন—এ কামনাই আমাদের।

দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু