খালেদা জিয়ার জানাজা আজ, সংসদ ভবন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আপসহীন এই নেত্রীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের চারপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচলে ডাইভারশন কার্যকর থাকবে।

যান চলাচল সংক্রান্ত নির্দেশনা

১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে। এ ক্ষেত্রে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

২. সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণিমুখী যান চলাচল সীমিত থাকবে।

৩. কাজী নজরুল ইসলাম এভিনিউ যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেট অভিমুখে সীমিত যান চলবে।

৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী যানবাহনকে কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে মহাখালী বাস টার্মিনাল সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

৬. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিং রোড ব্যবহার করতে বলা হয়েছে।

৭. মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহন শ্যামলী থেকে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড ধরে জাহাঙ্গীরগেট-মহাখালী-মগবাজার ফ্লাইওভার ব্যবহার করবে।

৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংমুখী যান চলাচল সীমিত থাকবে।

৯. ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং এবং প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণমুখী যান চলাচল সীমিত থাকবে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে

ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং

ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং

বিজয় সরণি ক্রসিং

উড়োজাহাজ ক্রসিং

আসাদগেট ক্রসিং

রাপা প্লাজা ক্রসিং

গণভবন ক্রসিং

এছাড়া রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম অংশ, বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবন এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

যানবাহন পার্কিংয়ের স্থান

১. ঢাকা মহানগরের যানবাহন পার্কিং করতে হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

২. ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন পার্কিং করতে হবে—

মতিঝিল বাণিজ্যিক এলাকা

শাহবাগ থানা এলাকা

উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা

পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড

ডিএমপি জনসাধারণকে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে আইনশৃঙ্খলা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি