খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন হবে: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমরা সব সময় তার সুস্থতা কামনা করেছি। বাংলাদেশ যে সংকটকাল অতিক্রম করছে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন করে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে—সে সময়ে তিনি ছিলেন জাতির একজন অভিভাবক। এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল।”

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা স্মরণ করে তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপসহীনতা ও দৃঢ়তা দেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চব্বিশের প্রজন্ম যে নতুন সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রামে বেগম খালেদা জিয়া চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”

নাহিদ ইসলাম বলেন, “বেগম জিয়ার সেই সংগ্রামকে ধারণ করেই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করব।”

এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেন, “আজ দেশের মানুষ শোকাহত। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা