খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তায় বিএনপির কৃতজ্ঞতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রার্থনা ও শুভেচ্ছা বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মোদি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে খালেদা জিয়ার দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

পাশাপাশি ভারতের পক্ষ থেকে যেকোনো সহায়তার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

এর পরপরই বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলটি লিখেছে, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুচিন্তিত বার্তায় বিএনপি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর এই সদিচ্ছার নিদর্শন ও সহায়তার প্রস্তুতি দলের কাছে গভীরভাবে মূল্যবান।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ায় পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং জীবনরক্ষাকারী সহায়তা দেওয়া হয়। দেশের চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনো কোনো উল্লেখযোগ্য উন্নতি জানিয়ে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, 'চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন। উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু