কাতার থেকে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কাতার থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি দেশে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন।

বাছির আদনান কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি মামলায় তিনি আসামি ছিলেন। এর মধ্যে রয়েছে দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলা। ওই মামলাগুলোর ভিত্তিতেই তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান এবং পরে কাতারে অবস্থান করছিলেন। সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে তিনি দেশে ফেরেন। তবে দেশে ফেরার পরপরই ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন এবং আটক হন।

পুলিশ আরও জানায়, আটকের পর তাকে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা