অন্য একজন ব্যবসায়ী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।'
হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন।
অন্যদিকে, স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।’