কামাল ভাইয়ের পরিবার বিএনপির পরিবার : মামুন মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মরহুম কামাল হোসেন দলের প্রয়োজনে ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। কামাল ভাইয়ের পরিবার বিএনপির পরিবার; আমরা এই পরিবারটাকে সবসময় শক্তি হিসেবে গণ্য করি।

শনিবার (৯ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সিদ্ধিরগঞ্জে যদি এই পরিবার আমাদের সাথে থাকে, তাহলে বিএনপির শক্তি অনেক বেড়ে যায়। গাজী ইসমাইল ভাইয়ের পরিবারকেও আমরা এভাবেই পাশে রাখি। কারণ তারা দলের জন্য অনেক অবদান রেখেছেন। এই পরিবারগুলোকে হারাতে দেব না, দলের প্রয়োজনে তাদের সবসময় পাশে রাখবো।”

তিনি আরও বলেন, “কামাল ভাইয়ের নামে কোনো সংগঠন গড়ে তোলার মাধ্যমে আমরা তার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করব।”

স্মরণসভায় নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাবেক সভাপতি মোসলেহা কামালের সভাপতিত্বে ও জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাঁজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, মাসুম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা তরুণদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক রানা, আলমগীর হোসেন খোকা ও সাজু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি নাজমুল হক নোমানী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু