শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় গণসংহতি আন্দোলনের ‘মাথাল মিছিল’-এ অংশ নিয়ে এসব বলেন তিনি।
সাকি বলেন, 'জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে।'
শ্রমিক–কৃষকসহ খেটে খাওয়া মানুষের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'জনগণের আসল প্রতিনিধিদের সংসদে পাঠাতে হবে। ধর্ম, জাতিগত পরিচয় বা লিঙ্গের ভিত্তিতে কারও মর্যাদাহানি করা যাবে না।'
সমাবেশের সভাপতি ও দলটি থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান বলেন, 'আমাদের রাজনীতির লক্ষ্য ক্ষমতা দখল নয়, মানুষের মুক্তি নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রকে পঙ্গু করেছে।'
তিনি আরো বলেন, 'এমন রাষ্ট্র গড়তে হবে যেখানে ঘুষ নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। বিচার পেতে ক্ষমতার দোরগোড়ায় ঘুরতে হবে না। শিক্ষার অধিকার হবে, স্বাস্থ্যসেবা রাষ্ট্রের দায়িত্ব হবে।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, লুভানা তাবাসসুম, সাইফুল্লাহ সিদ্দিক রুম্মন, বেনু আক্তার ও রতন তালুকদারসহ স্থানীয় নেতারা।