জনগণের রায়ের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে যায়—এমন কোনো প্রতিশ্রুতি বিএনপি দিতে চায় না। তিনি বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস, তাই অবাস্তব বা অসম্ভব কোনো অঙ্গীকার দলের রাজনীতির অংশ নয়।

রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়। এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তারেক রহমান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দিচ্ছে, যা মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব এবং ইহজগতে কার্যকর করা যায়। মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিহীন কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি বিএনপি করে না।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন শুধু ভোটের দিন নয়, এটি হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। জনগণের রায়ের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দলের ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—নারী ও মা-বোনদের জন্য কী করা হবে, ছাত্রসমাজের ভবিষ্যৎ কীভাবে গড়ে তোলা হবে, লাখো কোটি বেকার মানুষের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা হবে এবং স্বাস্থ্যসেবা কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন, ততবারই তিনি নারীদের শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মেয়েরা প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে। সে লক্ষ্যে প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। সেখানে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজ উদ্যোগে ব্যবসা করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।

বিদেশগামী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে—চাকরির জন্য বিদেশ যেতে যেন কাউকে জমি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঢাকা-১৫ এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য একটি হাসপাতাল স্থাপন করা হবে এবং দীর্ঘদিন ঝুলে থাকা ১০০ ফিট সড়কের কাজ দ্রুত শুরু করা হবে।

দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, লক্ষ্য একটাই—দেশকে পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশই সবার প্রথম ও শেষ ঠিকানা। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

এর আগে তিনি নিজ সংসদীয় এলাকা ঢাকা-১৭-এর ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন। পরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা-১৪ আসনের প্রার্থী সায়েদুল ইসলাম তুলির সমর্থনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ ও বাড্ডা সাতারকুল সানভ্যালিতে পথসভায় অংশ নেন।

পথসভায় প্রার্থীদের পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা