‘জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‘জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আবিদ বলেন, 'যেখানে সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ, সবখানে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে অভূতপূর্ব সৌজন্য দেখানো হয়, সেখানে আমির সাহেবের পালিত সন্তানেরা এভাবেই রাজনীতিকে অসহিষ্ণু করে তোলে। রাজনীতিতে মিউচুয়াল রেসপেক্ট বা ডায়লগের জায়গাটা সংকুচিত করে আনে।'

তিনি আরও বলেন, 'নির্বাচনের সময় থেকেই এই প্রবণতা দেখে যাচ্ছি। মনে হচ্ছে দেশের সব গালিবাজ-হেনস্তাকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হয়েছে এবং শীর্ষ নেতারা এ সব কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।'

ঢাবির এই ছাত্রদল নেতা বলেন, বুধবারের (১৫ এপ্রিল) ঘটনাতেও দেখা যায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক বাজে বক্তব্যে ১১ দলীয় নেতারা হাসছেন, প্রশ্রয় দিচ্ছেন। জুলাইয়ের পর আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য তৈরির কথা ছিল। কার সঙ্গে ঐক্য তৈরি করবেন? যারা আপনার সঙ্গে এই ভাষায় কথা বলে?

পোস্টের শেষাংশে আবিদ বলেন, 'জান্নাতি দলের ব্যবহারে কেন এত বজ্জাতি তার অংক আজও মিললোনা!'

সম্প্রতি, একটি অনুষ্ঠানে রাশেদ প্রধানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। একই সঙ্গে তার গ্রেফতারের দাবি জানান অনেকেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু