জেলা পুলিশের বিষেশ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লার চানমারি এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলেই আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

সাঁজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসিফকে (২২) ১০ দিন, তারা মিয়াকে (৩৫) ৮ দিন, মোক্তারকে হোসেন (৪২) ৭ দিন,  মো. বাচ্চুকে (৫৫) ৮ দিন, মো. জসীমকে উদ্দিন (৪০) ৭ দিন, মামুনকে ১৫ দিন,মো. কাওসারকে (৩৭) ১০ দিন, মুনসুরকে (৫৫) ১৫ দিন,মো. রতনকে (৩৭) ৭ দিন, মো. জামালকে (৩৮) ৭ দিন, মো. শিপনকে (৩৮) ৭ দিন, আলামিনকে (৩৭) ১০ দিন, মো. জুয়েলকে (৪০), ৮ দিন, মো. রাজীবকে (৪০)৭ দিন,  মো. আকাশ মিয়াকে (২৪), ৭ দিন, মিজানুর রহমানকে (৩৩)৭ দিন করে সাঁজা দেওয়া হয়েছে।

অভিযান চলাকালীন চানমারি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে জিরো টলারেন্স নীতিতে বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করছে, তাই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে, এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বলেন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা মাদক সেবন ও সংরক্ষণ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি