জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জ্বালানি সংকটকে অজুহাত হিসেবে দেখিয়ে সারা দেশের শিক্ষা কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক)-এর সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় সংগঠনটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হাসান শুভ বলেন, 'বিশ্বব্যাপী সংকটের প্রভাবে দেশে জ্বালানি ঘাটতি তীব্র আকার ধারণ করেছে। তবে এ সংকট মোকাবিলায় সংসদে কার্যকর কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়। এর পরিবর্তে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত নয়।'

তিনি জ্বালানি সংকট নিরসনে সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের দাবি জানান।

সংগঠনের সভাপতি অদ্রি অংকুর বলেন, 'জ্বালানি সংকটের কথা বলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত যৌক্তিক নয়। করোনাকালের অভিজ্ঞতায় দেখা গেছে, অনলাইন শিক্ষায় সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না। বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।'

তিনি বর্তমান শিক্ষামন্ত্রীকে ফাটাকেস্টের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেন। এসময় তিনি আরও বলেন, 'এ ধরনের সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়াবে। জ্বালানি সংকট সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেট করা কোনো কার্যকর পন্থা হতে পারে না। বরং অন্যান্য খাতে অপচয় কমিয়ে সংকট মোকাবিলা করা উচিত।'

মানববন্ধনে আনিকা তাবাসসুম ফারাবী, সিয়াম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটি দ্রুত অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত বাতিল করে শিক্ষাবান্ধব ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে