জ্বালানি সংকটে ভারতের বিমান খাত বিপর্যয়ের আশঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ভারতের বিমান খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ এয়ারলাইন্সগুলো।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতের বিমান খাতের প্রায় ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের বিমান শিল্প কার্যত সংকটে পড়তে পারে।

এছাড়া ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স ভারত সরকারের কাছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

তাদের মতে, একটি এয়ারলাইন্সের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই জ্বালানিতে ব্যয় হয়। ফলে জ্বালানির দাম বাড়লে পুরো খাতই বড় ধরনের চাপের মুখে পড়ে। পাশাপাশি দূরপাল্লার রুটে আকাশসীমার বিধিনিষেধের কারণে ব্যয় আরও বেড়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আলাদা দামে জ্বালানি নির্ধারণ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এয়ারলাইন্সগুলোর জন্য অসহনীয় ক্ষতির কারণ হচ্ছে। এতে ফ্লাইট বাতিল ও উড়োজাহাজ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

সংকট মোকাবিলায় দ্রুত আর্থিক সহায়তা ও নীতিগত হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি দীর্ঘ দূরত্বের ফ্লাইটগুলোর চাপ কমাতে আগের জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি পুনর্বহালের প্রস্তাবও দেওয়া হয়েছে।

বর্তমানে দেশীয় ফ্লাইটে জ্বালানির মূল্য বৃদ্ধির সীমা নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক ফ্লাইটে তা তুলনামূলকভাবে বেশি হওয়ায় বৈষম্যের অভিযোগ তুলেছে এয়ারলাইন্সগুলো। একই সঙ্গে জ্বালানির ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিতের দাবিও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশ্বের বড় অংশের তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো বিঘ্ন সরাসরি জ্বালানি বাজার ও বিমান শিল্পে চাপ সৃষ্টি করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের