জায়গার অভাবে বন্ধ হতে পারে ইরানের তেল উৎপাদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের কারণে তেহরান গভীর সংকটে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটির অপরিশোধিত তেলের মজুত সক্ষমতা দ্রুত শেষ হয়ে আসছে, যা ইরানকে উৎপাদন কমানো বা সম্পূর্ণ বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্তে ঠেলে দিতে পারে।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, অবরোধ অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২২ দিনের মধ্যে ইরানের তেল মজুতের সক্ষমতা প্রায় শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের মজুত সুবিধা কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে উন্মুক্ত সাগরের সঙ্গে যুক্ত একটি সংকীর্ণ জলপথ, যার উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের অবস্থান। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই প্রণালি বন্ধ করে দেয়। বর্তমানে কোনো বিদেশি পতাকাবাহী জাহাজকে এই রুট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সবার জন্য মুক্ত তেলের বাজার না থাকলে হরমুজে কারও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

অন্যদিকে মার্কিন নৌবাহিনী গত মাস থেকে সমুদ্রপথে ইরানি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণে নেওয়া শুরু করেছে এবং কিছু জাহাজ ফেরত পাঠাচ্ছে। ইরান একে জলদস্যুতা ও অবৈধ পদক্ষেপ বলে অভিহিত করলেও যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রেখেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান তাদের প্রায় ৯০ শতাংশ তেল খারগ দ্বীপের মাধ্যমে রপ্তানি করে। অবরোধের কারণে রপ্তানি বন্ধ থাকায় এই তেল এখন স্থল ও সমুদ্রের বিভিন্ন মজুতস্থানে জমা হচ্ছে।

কলোম্বিয়া সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২১ এপ্রিলের মধ্যে ইরানের তেল মজুত ৬০ লাখ ব্যারেলের বেশি বেড়েছে। ২০ এপ্রিল নাগাদ খারগ দ্বীপের ট্যাংকারগুলো প্রায় ৭৪ শতাংশ পূর্ণ ছিল। সাধারণভাবে নিরাপত্তার জন্য ৮০ শতাংশের বেশি মজুত এড়িয়ে চলা হলেও ২০২০ সালে মহামারির সময় ইরান ৯০ শতাংশ পর্যন্ত মজুত করেছিল।

স্থলভাগের পাশাপাশি ইরানের প্রায় ১২ কোটি ৭০ লাখ ব্যারেল তেল সাগরে ভাসমান ট্যাংকারে সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক মউয়ু জু আল জাজিরাকে বলেন, স্থলভাগে ইরান আরও প্রায় ২০ দিনের উৎপাদন মজুত রাখতে পারবে, তবে এরপর ধীরে ধীরে উৎপাদন কমাতে হবে।

তবে উৎপাদন সম্পূর্ণ বন্ধ করা ইরানের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এতে ভূগর্ভস্থ তেলক্ষেত্রে চাপ কমে গিয়ে পানি বা গ্যাস প্রবেশ করতে পারে, যা ভবিষ্যতে উত্তোলনকে আরও ব্যয়বহুল ও জটিল করে তুলবে। একই সঙ্গে রপ্তানি বন্ধ হলে দেশের আয়ের বড় উৎসও ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ইরানবিষয়ক বিশ্লেষক কেনেথ কাটজম্যান জানিয়েছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন সাগরে ইরানের প্রায় ১৬ থেকে ১৭ কোটি ব্যারেল তেল ভাসমান অবস্থায় রয়েছে, যা দিয়ে দেশটি কয়েক মাস আয়ের প্রবাহ সচল রাখতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের