নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছ পুলিশ।
এ সময় ওই যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং হুইপ রুহুল কুদ্দুস দুলু গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় হুইপকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে ওই যুবক।
আটককৃত যুবক নাটের শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন।
পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে