জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ গুলশানে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়েছে।
 
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ গুলশানে আনা হয়।

খালেদা জিয়ার মরদেহ প্রথমে তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

সকালে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। বাদ জোহর জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এদিকে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রোগী ও তাঁদের স্বজন ছাড়া অন্য কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিচয় ও আগমনের কারণ যাচাই করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা