জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, সমাবেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দেশের নিরাপত্তা বিষয়ক দাবিও তোলার পরিকল্পনা রয়েছে।
সূত্র থেকে জানা যায়, সমাবেশে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ১০ লাখের বেশি নেতাকর্মী ঢাকায় আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তুতি ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে।
অন্যদিকে, জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরও তাদের বার্ষিক সদস্য সম্মেলন আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত করবে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, সদস্য সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
জামায়াত নেতারা আরও জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও মহাসমাবেশে আলোচিত হবে।