নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয়রা জানান, সোমবার (২৭ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর।
মেলান্দহ থানার উপপরিদর্শক ত্রিদীপ বীর জানান, কালবৈশাখী ঝড়ে রাতেই গাছ চাপায় তাদের মৃত্যু হলেও ভোরে এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।