ইতালিতে স্বজনহারা আমিরের পাশে বাংলাদেশ দূতাবাস

ই
ইতালি প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৬ ০৩:৫৪:১২
ছবি: সংগৃহীত

ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডে পরিবার হারানো এবং অলৌকিকভাবে বেঁচে যাওয়া গুরুতর আহত তরুণ আমির হোসাইনকে মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে নতুন পাসপোর্ট প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস।

গত ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ দূতাবাসে আসেন মরহুম কামাল উদ্দিনের সন্তান আমির হোসাইন। এ সময় ইতালিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত তাঁর হাতে নতুন পাসপোর্ট তুলে দেন। একই সাথে রাষ্ট্রদূত তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং মর্মান্তিক এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আমিরকে আশ্বস্ত করে জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস সর্বাত্মক যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৬ তারিখে রোমের 'ভিয়া মন্তিলিও' (Via Montiglio)-র একটি অ্যাপার্টমেন্টে দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় আমিরের বাবা, মা ও বোন নির্মমভাবে নিহত হন। ওই হামলায় আমির নিজেও গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

দূতাবাস সূত্রে আরও জানানো হয়েছে, মর্মান্তিক এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রশাসনিক উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’