ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর রহস্যজন মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুনতাসিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মরদেহটি পাওয়া যায়। নিহতের বয়স ২২ বছর; তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির অধীনে আইন বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুনতাসিম বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কেউ ফেলে দিয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের (পুসাব) ফেসবুক পেজে ঘটনাটির ভিডিওসহ পোস্টে বলা হয়, বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত থাকার পর অজ্ঞাত কারণে মুনতাসিম ক্লাস থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই ফাঁকা স্থানে তার মরদেহ পাওয়া যায়। সংগঠনটির দাবি, সাধারণভাবে ছাদ থেকে পড়ে যাওয়ার কথা বলা হলেও মরদেহে উল্লেখযোগ্য বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকায় ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থীদের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং পরে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ