ইসলামকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইসলামকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেছেন,  'ইসলাম ধর্ম বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণ, এটি কোনো দলের এজেন্ডা নয়। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।'

বুধবার (১৪ জানুয়ারি) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামে দারিদ্র্য কল্যাণ সংস্থার আয়োজন করা গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আবু সাইদ চাঁদ বলেন, 'আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠন করবে।'

তিনি আরও বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূর করতে বেকারদের চাকরির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।'

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে দারিদ্র্য কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান